

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী আজ। ১৯২০ সালের এই দিন রাত ৮টায় তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও জাতির পিতার জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করা হচ্ছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সিলেটে। শুক্রবার প্রথম ওয়ানডের আগে সিলেটের মূল মাঠে অনুশীলন করেন সাকিব-তামিম-মুশফিকরা। অনুশীলনের পর বঙ্গবন্ধুর জন্মদিন পালণ করেন ক্রিকেটাররা। কেক কেটে ক্রিকেটাররা আনন্দে মেতে উঠেন। কেকে লিখা ছিল, ‘জাতি আজ স্মরণ করছে তোমায় বিনম্র শ্রদ্ধায়। তুমি থাকবে চির অমর হয়ে অনিঃশেষ ভালবাসায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধঞ্জলি।

এদিকে সাকিব ফেসবুকে পোস্ট করেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনের শুভেচ্ছা। আমাদের দেশের স্বাধীনতা ও অগ্রগতিতে আপনার অবদান কখনো ভোলার নয়।’
জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনের শুভেচ্ছা – আপনার দূরদৃষ্টি, সাহসিকতা এবং বাঙালি জনগণের প্রতি অটুট অঙ্গীকার আমাদের আজও অনুপ্রাণিত করে চলেছে।
নিউজ /এমএসএম