রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

আগামী সপ্তাহে রাশিয়াকে সরকারি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ২০ থেকে ২২ মার্চ রাশিয়ায় অবস্থান করবেন চীনের প্রেসিডেন্ট।

শুক্রবার (১৭ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং জানান, রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে ২০ থেকে ২২ মার্চ রাশিয়া সফর করবেন।

গত বছর পুতিনের ইউক্রেন আগ্রাসন শুরুর পর এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং।

ক্রেমলিন চীনা প্রেসিডেন্টের সফরের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, দুই নেতা ‘কৌশলগত সহযোগিতা’ নিয়ে সম্ভবত আলোচনা করবেন। রাশিয়া ও চীনের মধ্যকার অংশীদারত্বমূলক বিভিন্ন বিষয় আলোচনায় থাকবে।

চীনা প্রেসিডেন্টের মস্কো সফরে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ কিছু চুক্তিও সই হবে বলে জানিয়েছে ক্রেমলিন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102