বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সাংবাদিকদের মির্জা ফখরুল

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আ.লীগের মুখোশ উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ভোট ডাকাতিতে সিদ্ধহস্ত আওয়ামী লীগের মুখোশ আরেকবার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় এ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জালিয়াতি করে নির্বাচনী ব্যবস্থায় শেষ পেরেকটি ঠোকা হলো। আমরা সবসময় বলে আসছি যে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের ছত্রছায়ায় দেশের কোথাও কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটাধিকারে বিশ্বাসী নয়, গত ২০১৪ ও ২০১৮ সংসদ নির্বাচন ও বিভিন্ন স্তরের স্থানীয় নির্বাচনে বারবার প্রমাণিত হয়েছে। সর্বশেষ প্রমাণ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। এর আগে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনেও একই ধরনের প্রহসনের নির্বাচন নির্বাচন করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের প্রত্যাশা ছিল, দেশের সাধারণ মানুষের আইনের আশ্রয় নেওয়ার শেষ ভরসাস্থল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমিতিতে তারা নগ্ন হস্তক্ষেপ থেকে বিরত থাকবে। কিন্তু নির্বাচনের নামে সেখানে প্রহসন করা হলো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102