দোয়ারাবাজার উপজেলার সমুজ আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী তামান্না আক্তার ও তার ছোট ভাই সৌরভ আহমেদের অকাল মৃত্যুতে বিদ্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে সমুজ আলী স্কুল এন্ড কলেজ মাঠে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোঃ আরিফ মোর্শেদ মিশুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক গোলাম কিবরিয়া কবিরের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, সাবেক চেয়ারম্যান শাহ জাহান মাষ্টার, দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম আর্মি, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য তালেব আলী, ইকবাল হোসেন বুলু, আম্বর আলী, মোশারফ হোসেন ফরাজি মেম্বার, আলা উদ্দিন, আহসান উদ্দিন মেম্বার, জালাল উদ্দিন, আছমা বেগম, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই বিলাত প্রমুখ।
উল্লেখ্য ২০২২সালের১৫ জুন সমুজ আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী এসএসসি পরিক্ষার প্রবেশ পত্র আনতে বিদ্যালয়ে যাওয়ার পথে গোজাউড়া হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে মৃত্যু বরণ করেন তামান্না আক্তার (১৫) ও তার ভাই টিলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ হাসান(১১)।