

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আস্থাভাজন,কানাডা আওয়ামীলীগের সভাপতি, দৈনিক মৌলভীবাজার ডট কমের চেয়ারম্যান ও ইউকে বিডি টিভির অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি লিডার জি এম মাহমুদ মিয়া বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশে সফরে যাচ্ছেন।
আওয়ামীলীগের নিবেদিত প্রাণ জাতির জনক বঙ্গবন্ধুর একজন আদশিক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সৈনিক জি এম মাহমুদ মিয়া এক বিবৃতিতে বলেন দীর্ঘ দিন পর আবার প্রাণের জন্মভূমি বাংলাদেশে যাচ্ছি। অনেকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বা অসুস্থতার কারণে আগের মতো ফোনে ও কথা বলতে পারছেন না বলে দূঃখ প্রকাশ করে বলেছেন দীর্ঘ দিনের প্রবাস জীবনের বিশেষ করে কানাডায় বাংলাদেশ কমিউনিটির কল্যাণে ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার সুবাদে প্রবাসের মাটিতে বাংলাদেশের পতাকা বহন করার পাশাপাশি প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলার আলোর মিছিল তথা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশে বিদেশে আর্ত মানবতার সেবায় সেবায় ও কমিউনিটির জন্য আমার সাধ্যমত কাজ করার সুযোগ পেয়েছিলাম। কতটুকু করতে পেরেছি তা জানিনা, তবে আমার আন্তরিকতার কোনো কমতি ছিলো না।
রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটির প্রতিটি কাজে যারা আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমানে নানা অসুখ বিসুখের কারণে আর আগের মতো মনের জোর নেই । চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে হয়তবা ইন্ডিয়ায় যাওয়া লাগতে পারে। জানিনা আর কতদিন বেঁচে থাকবো। যতদিন বেঁচে আছি সবাই দোয়া করবেন মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো আমি সহ আমাদের সবাইকে যেনো ভালো রাখেন, সুস্থ রাখেন।
পরিশেষে সবার নিকট আমার একটি নিবেদন এই যে, আমার দীর্ঘ দিনের রাজনৈতিক সামাজিক ও কমিউনিটির কমকান্ড চালাতে গিয়ে মনের অজান্তে যদি কাউকে দূঃখ বা কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে নিজগুণে কমা করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।
ইউ কে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে মাহমুদ মিয়ার নিরাপদ ও সুস্থতা কামনা করার জন্য সকলের নিকট অনুরোধ জানিয়েছে ইউ কে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও ম্যানেজিং ডাইরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন।