শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন

পুলিশ সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার বিকেলে পটুয়াখালী জেলা পুলিশ লাইনসে জেলার বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে আমরা সবাই একযোগে একই প্ল্যাটফর্মে কাজ করছি। বাংলাদেশ পুলিশ যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘বাংলাদেশ পুলিশ শত বছরের পুরোনো একটি প্রতিষ্ঠান। দীর্ঘকাল থেকে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। ফলে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি জেলায় প্রতিবছর আনুষ্ঠানিকভাবে পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। এই সমাবেশের মধ্যদিয়ে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারিত হয়।

আইজিপি বলেন, ‘পটুয়াখালী জেলা পুলিশ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করেছে, যা উপস্থিত সকল অতিথিকে মুগ্ধ করেছে। পরে আইজিপি এবং পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরেরে ঊর্ধ্বতন কর্মকর্তা, শহরের গণ্যমান্য ব্যক্তি, পুলিশ কর্মকর্তা, তাদের স্ত্রী ও পরিবারের সদস্যরা।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102