শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সোয়া লাখ টাকার বেতনে চাকরি

চাকরি ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

পদের নাম: লাইভলিহুড, মার্কেটস অ্যান্ড ক্যাশ অ্যাডভাইজার

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (মার্কেটিং), অ্যাগ্রিকালচারাল সায়েন্স অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয়/ আন্তর্জাতিক বা জাতিসংঘের কোনো সংস্থায় সমপদে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নারীদের ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডিজাইনিং, ইমপ্লিমেন্টিং, মনিটরিং জেন্ডার ট্রান্সফরমেটিভ, ইনক্লুসিভ, লাইভলিহুডস, মার্কেট ও ক্যাশ অ্যাসিস্ট্যান্স ইন্টারভেনশনে অভিজ্ঞ হতে হবে। মার্কেট অ্যাসেসমেন্ট, মার্কেট সিস্টেমস অ্যান্ড ট্রেন্ড অ্যানালাইসিসে দক্ষ হতে হবে। নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৬০ বছর

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: হেড অফিস, ঢাকা

বেতন: মাসিক বেতন ১,২৯,০১৯ থেকে ১,৩৪,১৮০ টাকা।

সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেটসহ এই recruitment.bgd@concern.net ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১১ মার্চ ২০২৩।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102