বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

পরিবেশমন্ত্রী

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে পরিবেশের মান উন্নয়ন করা হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের বড়ো শহরগুলোতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির প্রচলন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের বড়ো শহরগুলোতে এসকল আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি পুরোপুরি চালু হলে দেশের সার্বিক পরিবেশের মানের দৃশ্যমান উন্নতি হবে। তিনি আরও বলেন, পরিবেশের মান উন্নয়ন করতে হলে জনগণের অংশগ্রহণ প্রয়োজন। এবিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে গণমাধ্যম সহ সকলের সহযোগিতা প্রয়োজন।

গতকাল মঙ্গলবার খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত এক বৈঠকে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশের মানোন্নয়নের জন্য ব্যাপকভাবে বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, সর্বস্তরের জনগণকে বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে হবে। বৃক্ষের পরিমাণ বাড়লে বায়ুর মান ভালো হবে। তাই আমাদের সকলের পরিবেশ দূষণ রোধে এবং বৃক্ষরোপণে কাজ করা উচিত।

বৈঠকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক,  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার,  পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দা মাছুমা খাতুন, খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো: ইকবাল হোসেন এবং খুলনা বন সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102