

পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলায় আসাদুজ্জামান বকুল (৩৮)নামের এক ব্যক্তি শ্বশুর বাড়িতে বেড়াতে এসে শিলিং ফ্যানের সাথে ফাসি দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
রবিবার (১২ মার্চ) ঘটনাটি তেতুলিয়ায় দেবনগর আমজুয়ানী গ্রামে ঘটেছে। নিহত মো;আসাদুজ্জামান বকুল তিরনই হাট ইউনিয়নে মন্ডল পাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আইবুল হকের ছেলে এবং পেশায় ব্যবসাহী বলে জানা যায়।
এলাকাবাসি ও পারিবারিক সুত্রে জানায়, দেবনগর আমজুয়ানী গ্রামে নাসিরদ্দীন শ্বশুর বাড়িতে স্ত্রী সহ বেড়াতে যান। পরে কোন সময় বসতভিটার পশ্চিম পাশে চৌচালা টিনের ঘরে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ফাসিতে ঝুলে রহস্যজনক ভাবে আত্মহত্যা করেন।
খবর পেয়ে মডেল থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে,
ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরন করেন। থানায় আত্মহত্যা খবর জানতে যোযাযোগ করলে মৃত্যুর এ খবরটি নিশ্চিত করে তেতুলিয়া মডেল থানার ওসি সাঈদ চৌধুরি
জানান, ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।নিহত মো আসাদুজ্জামান
বকুলের ইউডি অপমৃত্যু মামলা করা হয়েছে