বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

গ্রিসে মানবপাচারের দায়ে ৪ হাজার ৭৬০ বছরের কারাদণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

গ্রিসে মানবপাচারের দায়ে ৪ হাজার ৭৬০ বছরের জন্য কারাদণ্ড পেলেন এক মিসরীয় জেলে। লিবিয়া থেকে গ্রিসে পাঁচ শতাধিক মানুষকে পাচার করেছিলেন আল ফালাহ নামের ওই জেলে। গত বছরের নভেম্বরে এ কাজ করেন তিনি। গত সপ্তাহে তার অপরাধ প্রমাণ হলে এ সাজা দেওয়া হয়। খবর ইউরো নিউজের।

৩৩৬ জন পুরুষ, ১০ জন নারী এবং ১২৮ জন কিশোর-কিশোরীকে অবৈধভাবে গ্রিসে অনুপ্রবেশে সহায়তা করেছেন ফালাহ। অবশ্য পরবর্তীতে শাস্তির মেয়াদ কমিয়ে তাকে ২৮০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে এমন রায়ে ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে, আল-ফালাহ নিজেই একজন অভিবাসী। তাকে ‘বলির পাঁঠা’ বানিয়েছে গ্রিস প্রশাসন।

গ্রিসের ক্রিটের বন্দরে ২০২২ সালের নভেম্বরে যখন অভিবাসীবাহী নৌকাটি আসে, তখন নৌকাটি চালাচ্ছিলেন ৪৫ বছরের মিসরীয় জেলে ফালাহ। উপকূলের কাছে ঝড়োবাতাসে নৌকাটি নিয়ন্ত্রণ হারালে গ্রিসের কোস্টগার্ডে বিপদ সংকেত পাঠায় নৌকাটি। তাদের সহায়তায় পরে নৌকাটি উপকূলে আসে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102