সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বিয়ের পিঁড়িতে বসছেন মৌ

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

বর্তমান সময়ের মডেল ও অভিনেত্রী মৌ রহমান। এরই মধ্যে বেশ কয়েকটি মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও ফ্যাশন ফটোশুটে অংশ নেন। এছাড়া নাটকেও কাজ করছেন তিনি। কাজের ব্যস্ততার মাঝেই জানালেন বিয়ের খবর।

মৌ রহমান ফেসবুক পোস্টে তার বিয়ের কথা জানান। সেখানে তিনি লিখেন, ‘আলহামদুল্লািহ; আলহামদুল্লািহ; আলহামদুল্লািহ। দীর্ঘদিনের পরিচয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি।

শুক্রবার অভিনেত্রী মৌ রহমানের নিজ বাসায় আংটি বদল হয়েছে। বরের নাম এখনই প্রকাশ করতে চাচ্ছেন না। তার বর দেশের জনপ্রিয় একজন তারকা। শোবিজের তারকার বিয়ে নিয়ে ভক্তদের বেশ আগ্রহ। সেই আগ্রহ থেকেই অনেকেই অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছেন। আবার কারো মনে প্রশ্ন জাগছে জনপ্রিয় তারকা কে? এই বিষয়ে মৌ এর সঙ্গে যোগাযোগ করেও বরের নাম জানা যায়নি।

তিনি বলেন, সময় হলে বিস্তারিত জানাব। আপনারা সবাই তাকে চেনেন। খুব শিগগির নাম প্রকাশ্যে আনবো।

মৌ মূলত একজন ফ্যাশন ডিজাইনার। তবে শোবিজে নিজের জায়গা পোক্ত করার জন্যও কাজ করে যাচ্ছেন। মডেলিং নিয়ে ব্যস্ত থাকলেও অভিনয়ে নিয়মিত হতে চান তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102