বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে

সিরিজ জেতায় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক অভিনন্দন বার্তায় তিনি দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে মিরপুরে দ্বিতীয় ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। এতে এই প্রথম দ্বিপক্ষীয় কোনো সিরিজে ইংল্যান্ডকে হারানোর ইতিহাস গড়লো লাল-সবুজের দল। টি-টোয়েন্টিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সিরিজের শেষ তথা তৃতীয় ম্যাচটি আগামী মঙ্গলবার মিরপুরে অনুষ্ঠিত হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102