

তুমিতো চলে গেছো অনেক দুরে,
তুমিতো চলে গেছো আমার পৃথিবী হতে অনেক দুরে,
বলতো আমাদের শপথের কি হবে ?
হাতে হাত রেখে কথা দিয়েছিলে থাকবে আজীবন ;
তোমার জীবনে একান্ত নিজের করে রাখবে।
বলেছিলাম, এই তোমার মনের কথা না মুখের কথা ?
বিস্ময়ের সাথে বললে যা বলেছি
হৃদয় হতে বলেছি,
রক্ত শপথের অলেখা বন্ধন হতে বলেছি,
ইস্পাত কঠিনে আসমুদ্র জলের কম্পন ছুঁয়ে বলেছি – আমরা আজীবন এক সাথেই থাকবো।
এই আমি তোমারী, যত ফুলে মালা হয়, যতফুলে ঘ্রাণ আছে, তত ফুল তুমি আমার।।
ফিরে আসবেনা জানি, ভালোবাসলেই তব ফিরে আসতে।
মনে করবেনা জানি, আমার ভালোবাসা তোমার মনে যদি এতোটুকুন স্থান করে নিতো,
তাহলেই তুমি মনে করতে।
স্বার্থের পরাকাষ্ঠা হয়ে যে তুমি আমার জীবনে কষ্টের ঝাঁপি তুলে দিয়েছো –
তা ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসিন্জার সবই জানে।
আমার মন জোছনাকে অভিশপ্ত করে তুমি , নীল আকাশ লগনে কাঠঠোকরার চুমুক বসিয়েছো।।
আর ফিরে পাবোনা তোমায়, সে আমি জানি !
আর ফিরে আসবেনা তুমি, বলবেনা – আগামীকাল আসছি।
কাচ্চি খাওয়াবে কিম্তু, সাথে বোরহানী হলে বেশ জমবে!!
সময়ের আকাশে এখন রক্তগঙ্গা বহে,
জীবনের আবহে এখন কষ্টেরা কিলবিল করে।
শীত না বসন্ত, নাকি কাল বোশেখি আসছে – তা আমি জানিনা।
জানে, তোমার স্বার্থপর পর মন আর আমার রক্তকণিকা, প্রবাহমান শিরা- উপশিরা ।