রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরির আহ্বান ব্রিটিশ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

গ্রেপ্তার বা আইনি মামলা এড়ানোর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরি করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক মন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান।

রবিবার (১২ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘ইন্দো-প্যাসিফিক প্রেক্ষাপটে বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারিত্ব’ শীর্ষক আলোচনায় তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশের জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরি করতে একে-অপরের সঙ্গে কাজ করার মাধ্যমে যেকোনো ধরনের সহিংসতা এড়িয়ে যাওয়া সম্ভব বলে মন্তব্য করেন অ্যান-মারি ট্রিভেলিয়ান। তিনি বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন গুরুত্বপূর্ণ। এটি করা গেলে সংবিধানের সঠিক মূল্যায়ন হবে।

সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারকে স্বাগত জানিয়ে ব্রিটিশ এই মন্ত্রী বলেন, নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের অংশগ্রহণের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করছি, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন তাদের অঙ্গীকার রাখবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102