বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে

আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিজয় রায়, ঠাকুরগাঁও
  • খবর আপডেট সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ে শান্তি সমাবেশ করেছে ঠাকুরগাঁও  জেলা আওয়ামী লীগ। ১১মার্চ (শনিবার) সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ সভা করা হয়।

ঘন্টাব্যাপী এই সভায় জেলা-উপজেলা আওয়ামীলীগ , স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ,ছাত্রলীগ, মহিলা লীগ সহ
আওয়ামীলীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামীলীগ  সভাপতি মুহা.সাদেক কুরাইশী, সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড আ.স.ম গোলাম ফারুক রুবেল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড.অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমূখ।

বক্তরা বলেন, দেশ শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের কোন ষড়যন্ত্র রুখতে পারবে না। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পাড়া-মহল্লায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102