শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সোনাই নদীর উপর ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুহিবুর রহমান মানিক এম পি

নির্মিতব্য ব্রিজের মাধ্যমে ছাতক ও কোম্পানীগঞ্জ নতুন বন্ধন

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিনত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প তৈরী করেছেন।
বর্তনামে সেই লক্ষ নিয়েই দেশের সকল উন্নয়ন কার্যক্রম সামনের দিকে ধাবিত হচ্ছে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধিরা দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে নতুন-নতুন কৌশল অবলম্বম করছে। তারা কিছুতেই সফল হতে পারছে না।
দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে জননেত্রী শেখ হাসিনা দেশেকে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে তাদের মুখে হাসি ফোটাতে চান।
ছাতকের ইসলামপু ইউনিয়নের সোনাই নদীর উপর ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধিন ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে শনিবার রাতে ছনবাড়ী বাজারে ২নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুরাদ আহমদ ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঘু মনি সিংহের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি মানিক আরো বলেন, নির্মাণাধীন এ ব্রীজের মাধ্যমে ছাতক ও কোম্পানীগঞ্জ বাসীর মধ্যে এক নতুন বন্ধন রচিত হলো। দেশের সর্বত্র একইভাবে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। দেশের যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তনের কারনে এখন আর প্রত্যন্ত অঞ্চল বলে কিছুই থাকলো না।
ইসলামপুর ইউনিয়নে ইকোনোমিক জোন সহ অনেক বড়-বড় মেঘা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে ইতিমধ্যেই শুরু করা হয়েছে প্রাথমিক কার্যক্রম। তিনি বলেন উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আগামী সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে ইসলামপুর ইউনিয়ন সহ দেশেবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা উপজেলা চেয়ারম্যান দেওয়ান আশরাফি বাবু চৌধুরী, সুনামগঞ্জের নির্বাহী প্রকৗশলী মাহবুব আলম, সিলেট জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব  সৈয়দ আহমদ, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা, মতছির আলী, আব্দুস ছালাম, কামরুজ্জামান, মিলন সিংহ প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102