মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

পঞ্চগড়ে

কৃষক সমাবেশ অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সদর উপজেলা কৃষক লীগের উদ্যাগে রবিবার শেরে বাংলা পার্ক মুক্ত চত্বরে কৃষক সমাবেশ অনুষ্টিত হয়। সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস প্রামাণিক এর সভাপতিত্বে ও  সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মফিজার রহমান এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য রেলমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, প্রধান বক্তা কৃষকলীগের কেন্দ্রীয় নেতা জেলা আওয়ামীগের সদস্য আব্দুল লতিফ তারিন, বিশেষ বক্তা পঞ্চগড় জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগ সদস্য আজিজার রহমান আজু, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক
মাসুদ করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, পঞ্চগড় জেলা আওয়ামী লীগ সহ সভাপতি নাইমুজ্জামান মুক্তা,  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরা পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, পঞ্চগড় পৌর কৃষক লীগের সভাপতি কাজী আল তারেক, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা কৃষক লীগ সহ-সভাপতি মোখলেসুর রহমান হেলাল শাহ্, পঞ্চগড় জেলা কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক রুনা লায়লা জব্বার, দেবীগঞ্জ পৌর কৃষক লীগ সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, আটোয়ারী উপজেলা কৃষক লীগ সভাপতি কামরুজ্জামান গোলাপ, তেতুলিয়া উপজেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কবির হোসেন,  পঞ্চগড় পৌর কৃষক লীগ সভাপতি আকতারুন নাহার সাকি, সদর উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মোঃ মফিজার রহমান, পঞ্চগড় পৌর কৃষক লীগ সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম, পঞ্চগড় জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক প্লাবন পাটোয়ারী।

আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মৎসজীবী লীগ নেতৃবৃন্দ সহ ৫ উপজেলা ও পঞ্চগড় পৌর কৃষক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশ

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102