

শুক্রবার (১০ মার্চ) জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেট মহানগরে দলদলি চা বাগানে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পটির সহ আয়োজক ছিল রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্স ও সিলেটের রোটারী ই-ক্লাব অব ৩২৮২। ক্যাম্পে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসকরা প্রায় পাচ শতাধিক চা শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
এর আগে সকালে চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে এক অনারম্বর অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
অধ্যাপক স্বপ্নীল তার বক্তব্যে সামনের দিনগুলোতে সিলেটের চা বাগানগুলোতে চা শ্রমিক ভাই-বোনদের কল্যানে এমনিধরনের আরো ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের আশাবাদ ব্যাক্ত করেন। তিনি জালালাবাদ লিভার ট্রাস্টের এই উদ্যোগে পাশে দাড়ানোর রোটারী ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য গত ফেব্রুয়ারী মাসেও জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট এবং রোটারী ই ক্লাব অব ৩২৮২-এর সহযোগীতায় সিলেট মহানগরের উপকন্ঠে লাক্কাতুরা চা বাগানে অনুরূপ আরেকটি হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সটের প্রেসিডেন্ট রোটারীয়ান পর্না সাহা পিএইচএফ এবং রোটারী ই ক্লাব অব ৩২৮২-এর সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান বাহারুল ইসলাম। রোটারী লিডারগণ জালালাবাদ লিভার ট্রাস্টের এ ধরনের কর্মকান্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের ক্লাবগুলোর পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান ফয়জুল বারী ও রোটারিয়ান ডা. আব্দুল মুইদ।