বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

ব্রিটেন-ফ্রান্স অভিবাসী চুক্তিতে সম্মত

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো শুক্রবার প্যারিসে এক শীর্ষ সম্মেলনে অবৈধ ক্রস-চ্যানেল অভিবাসন বন্ধ করতে ৫০ কোটি ইউরোর বেশি মূল্যের এক নতুন চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন।

সংবাদমধ্যম এএফপি জানায়, বছরের পর বছর ধরে চলা বেক্সিট উত্তেজনার পর নতুন করে শুরু করার লক্ষ্যে তারা এ ব্যাপারে সম্মত হলেন।

এই চুক্তির আওতায় ব্রিটেন ফ্রান্সকে আরো অর্থ বরাদ্দ দেবে যাতে আরো শতাধিক ফরাসি পুলিশ এ চ্যানেলে টহল দেওয়ার সুযোগ পায় এবং নতুন একটি আটক কেন্দ্র নির্মাণ করা যায়।

উভয় নেতা প্যারিসে জোরালো আলোচনার পর এ দুই প্রতিবেশি দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন সূচনাকে স্বাগত জানান। আর এটি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতি তাদের সমর্থনে ঐক্যের অভিব্যক্তি প্রকাশের মধ্যদিয়ে চিহ্নিত হয়।

বরিস জনসন এবং লিজ ট্রাসের ঝড়ো মেয়াদে প্যারিসের সাথে বিদ্বেষপূর্ণ সম্পর্ক দেখা দেওয়ার মধ্যেই অক্টোবরে সুনাক প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিগত পাঁচ বছরের মধ্যে এটি ছিল প্রথম যুক্তরাজ্য-ফরাসি শীর্ষ সম্মেলন।

ম্যাক্রোঁ বলেন, সুনাকের সাথে তার আলোচনা একটি ‘নতুন শুরু’ হিসেবে চিহ্নিত হয়েছে। এদিকে সুনাক বলেন, এটি ‘একটি নতুন শুরু, আমাদের মৈত্রীর নবায়ন।

সুনাক আরও বলেন, আমরা এই সম্পর্কের একটি নতুন অধ্যায় লিখছি।’ তিনি স্বীকার করেন যে, ‘সাম্প্রতিক বছরগুলোতে এ সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ ছিল।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102