সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আব্দুল কুদ্দুস
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ মার্চ) বিকেলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এবং ব্র্যাকের এসোসিয়েট অফিসার বিউটি রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিন কর্মকার, যুব উন্নয়ন কর্মকর্তা ফজরুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ ও সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102