বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁয়ে মহেন্দ্র গাড়ির

টায়ার বিস্ফোরণে নিহত ১

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৭০ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে কাঁঠালডাঙ্গী বাজারে মাহেন্দ্র গাড়ির টায়ারে হাওয়া দেওয়ার সময় টায়ার বিস্ফোরণে আলামিন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (০৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারের ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন রাণীশংকৈল উপজেলার রাউতনগর এলাকার ফুলপাড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং হরিপুর উপজেলার আর এ কাঠালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক রবিউল ইসলাম জানান, প্রতিদিনের ন‍্যায় বুধবার সকালে ওয়ার্কশপের চাবি নিয়ে দোকান খোলার পর মাহিন্দ্রা গাড়ির পিছনের চাকা হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে নেওয়ার পথে সেতাবগঞ্জ নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি তাই নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102