মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

পঞ্চগড় জেলা পুলিশের

ঐতিহাসিক ৭ই মার্চে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় জেলা পুলিশের উদ্যাগে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

পঞ্চগড়ে ৭ মার্চ (মঙ্গলবার) “ঐতিহাসিক ৭ই মার্চ” উপলক্ষে সকাল ০৯.৩০ ঘটিকায় পঞ্চগড় সার্কিট হাউজ সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা পুলিশ পঞ্চগড়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্থাবক অর্পণ করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস,এম, সিরাজুল হুদা পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ সদর থানা, ডিআই-১, টিআই (প্রশাসন) আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102