বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

কাতারের কাছে আরও ১ মিলিয়ন টন এলএনজি চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে বছরে আরও এক মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন।

স্থানীয় সময় রোববার (৫ মার্চ) কাতারের দোহায় ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি এ জ্বালানি চান। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে জ্বালানি দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের আমির।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী জানান, বৈঠকে প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় কাতারের কাছ থেকে আরও বেশি জ্বালানি, বিশেষ করে বছরে আরও এক মিলিয়ন মেট্রিক টন (এমটিএ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চান।

ukbdtv

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা কাতারের সাহায্য চাই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশ জ্বালানি সমস্যার সম্মুখীন হচ্ছে। এজন্য আমি কাতারের সঙ্গে জ্বালানি আমদানির চুক্তি নবায়ন করতে চাই। আরও এলএনজি চাই।

জবাবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি বলেন, ‘আমি আপনাকে সাহায্য করতে চাই। কাতার সবসময় বাংলাদেশকে সাহায্য করতে পাশে থাকবে।

বৈঠকের একপর্যায়ে কাতারের আমির জানতে চান বাংলাদেশ কতটা জ্বালানি চায়। এসময় তাকে জানানো হয়, আরেকটি এমটিএ অর্থাৎ আরও ১৬-১৭ কনটেইনার জ্বালানি প্রয়োজন বাংলাদেশের। এ বিষয়ে জানার পর কাতারের আমির প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘আপনি কাতার ছাড়ার আগে আমাদের জ্বালানিমন্ত্রী এ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবেন।

শেখ তামিম বিন হামাদ আল সানি আরও বলেন, ‘আমি আজকেই আমাদের জ্বালানিমন্ত্রীকে নির্দেশ দিচ্ছি, আপনার কাতার ছাড়ার আগে তিনি (জ্বালানিমন্ত্রী) আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন। আমি আপনাকে সাহায্য করতে চাই। কাতার সবসময় বাংলাদেশকে সাহায্য করবে।

ukbdtv

বৈঠকে শেখ হাসিনা কাতারের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে শেখ তামিম বলেন, ‘আমি এ বছর বাংলাদেশ সফর করতে চাই। আমি কথা দিচ্ছি, এ বছর বাংলাদেশ সফর করবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একশটি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে। বিভিন্ন দেশ সেখানে বিনিয়োগ করছে। কাতারও আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে পারে।’

কাতারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে শেখ হাসিনা খেয়াল রাখার অনুরোধ জানান। তিনি বলেন, ‘এখানে (কাতার) আমাদের কিছু শ্রমিক চাকরি হারাচ্ছেন।’ জবাবে শেখ তামিম বলেন, ‘আমি সবসময় বাংলাদেশ ও বাঙালির কল্যাণ চাই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102