সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে বেঙ্গল সোসাইটির জমজমাট বনভোজন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্র অফিস: নিউইয়র্ক অঙ্গরাজ্যের লংআইল্যান্ডের বার্থ পেইচ স্টেট পার্কে বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্কের জমজমাট বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার (৪ জুলাই) আনন্দঘন পরিবেশে বেঙ্গল সোসাইটির সদস্য পরিবার-পরিজন নিয়ে বনভোজনের আয়োজন করে।বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি পদপ্রার্থী কাজী নয়ন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আলী, ডিউক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক মো. সোলেমান আলী, চিটাগাং অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মাসুদ সিরাজী, নির্বাচন কমিশন সৈয়দ মোরশেদ রেজভী চৌধুরী, জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান, কবি আবদুর শহীদ, ল’ সোসাইটি অ্যাটর্নি মো. আলী বাবুল, অ্যাটর্নি রাফী।বেঙ্গল সোসাইটির পরিবার মনে হয় একটি ঈদের আনন্দে মেতে উঠেছে। কারণ দীর্ঘ ১৬ মাস করোনায় ঘরে বসে দিনযাপনের পর লংআইল্যান্ডের সবুজ গাছের নিচে বসে, ক্রীড়া প্রতিযোগিতায় মেতে উঠে, সকালে নিজ নিজ গাড়ি নিয়ে একে একে পার্কে প্রবেশ করেন বেঙ্গল সোসাইটির সদস্য ও পরিবার পরিজন ও অতিথিরা। বারবিকিউ, সিদ্ধ ডিম, কলা-নানরুটি দিয়ে অতিথিদের সকালের নাস্তা পরিবেশন করা হয়। এরপর তরমুজ বিতরণের পর ছোট ছোট ছেলেমেয়েদের খেলা শুরু হয়। দুপুর ২টার পর দেশীয় স্বাদে রকমারি খাবার মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয়। প্রবাসী শিল্পী শাহানাজ পারুল, রোকসানা হায়দার সংগীত পরিবেশন করেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ করে ১৫টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বেঙ্গল সোসাইটির এই বনভোজনের সভাপতি মাহমুদুর হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আলী সবুজ, কোষাধ্যক্ষ বোরহান খান এবং প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দুর অক্লান্ত পরিশ্রমে বনভোজন সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।পরিশেষে সভাপতি মাহমুদুর হক চৌধুরী বনভোজনে আগত সব অতিথিকে ধন্যবাদ জানিয়ে এবং প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দু সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন। সন্ধ্যা ৮টায় সবাই গুণগুণ সুরে গান গেয়ে লংআইল্যান্ডের বার্থ পেইচ স্টেট পার্ক থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে আসেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102