রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টের অফিস ১৪ জুলাই পর্যন্ত বন্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অফিস বন্ধ থাকলেও আপিল বিভাগে ৮ ও ১২ জুলাই এবং হাইকোর্ট বিভাগে তিনটি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চলবে।এ বিষয়ে বুধবার (৭ জুলাই) রাতে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) প্রার্দুভাবজনিত পরিস্থিতিতে গত ৩০ জুনের দেয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা ১৪ জুলাই পর্যন্ত বর্ধিত করা হলো।৩০ জুনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশব্যাপী করোনাভাইরাসজনিত রোগের (কোভিড ১৯) বিস্তার রোধকল্পে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অফিস বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে অফিসের পরিবহনে সীমিত সংখ্যক কর্মকর্তা/কর্মচারী অফিসে উপস্থিত থাকতে পারবে।সকল কর্মকর্তা/কর্মচারীকে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশও দেয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102