ছাতকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হানিফ আলী (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ৩ মার্চ পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। হানিফ আলী উপজেলার দোলার বাজার ইউনিয়নের খাইর গাঁও গ্রামের মৃত রইছ আলীর পুত্র।
শুক্রবার রাতে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির ও এসআই মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে ভাতগাঁও ইউনিয়নের জালিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে জিআর (ছাতক) ২৭/৯৬ ছাড়াও আরো একাধিক মামলা রয়েছে। ওই মামলায় সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। হানিফ আলী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো।##