শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাণীশংকৈলে নিখোঁজের ৫দিন পর

ভুট্টা ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

বিজয় রায়, ঠাকুরগাঁও
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

ভুট্টা ক্ষেতে পরেছিল সাইফুলের মরদেহ। ঘাস তুলতে এসে স্থানীয় কিছু নারী সাইফুলের মরদেহ দেখতে পা্য়। সাইফুলের মুখে কাপড় পেচিয়ে হাতে,পায়ে দড়ি দিয়ে বেধে লাশ ফেলা রাখা হয়েছে ভুট্টা খেতের এক পাশে। এমন অবস্থা দেখে ওই নারীরা চিৎকার দেয়। পরে স্থানীয়রা এসে পুলিশেকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল তৈরী করে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানাযায়, ঠাকুরগাঁও জেলার  রাণীশংকৈল উপজেলার হোসেনগাও ইউনিয়নের পদমপুর রামরায় যাওয়ার পথের শিমুল গাছের বিপরীত ভুট্টা খেতে পরে ছিল সাইফুলের মরদেহ ।

রাণীশংকৈল থানার উপ-পরির্দশক(এস আই) বদিউজ্জামান জানান, সাইফুল ইসলাম পাশ্বর্বতী হরিপুর উপজেলার চৌরঙ্গী দামোল এলাকার নুরুল ইসলামের ছেলে।

নিহতের পিতা নুর ইসলাম জানান, গত (২৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকালে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার হতে তার ব্যাটারী চালিত অটো গাড়িতে করে ২ জন যাত্রী নিয়ে কাঠালডাঙ্গী বাজারের উদ্দেশ্যে বের হয়। রাত ১টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে তার মুঠোফোনে ফোন করলে ফোন বন্ধ পায়। এব‍্যপারে নুর ইসলাম বাদী হয়ে হরিপুর থানায় একটি সাধারণ ডাইরী করেছিলেন।

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম জানান, মরদেহটির ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102