রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে নেতাকর্মীদের ভিড়ের চাপে

দরজা ভেঙে পড়ল নাছিরের ওপর, অল্পের জন্য বাঁচলেন কাদের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রামে নেতাকর্মীদের ভিড়ের চাপে একটি কাচের দরজা ভেঙে আহত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তবে অল্পের জন্য বেঁচে গেছেন পাশেই থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বেঁচে গেলেও তার পাশে থাকা পুলিশ সদস্যের উপর পড়ে সেই দরজা।

শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের এক সভায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্যপ্রয়াত মোছলেম উদ্দিন আহমদের স্মরণে এই সভা আয়োজন করা হয়েছিল। সভায় ওবায়দুল কাদের ছাড়াও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, সভা শেষে ওবায়দুল কাদেরসহ শীর্ষনেতারা বের হওয়ার সময় নেতাকর্মীদের ভিড়ের চাপে কনভেনশন সেন্টারের তিনটি কাচের দরজার মধ্যে একটি ভেঙে পড়ে।

আ জ ম নাছিরের ব্যক্তিগত সহকারী উজ্জ্বল দত্ত গণমাধ্যমকে জানান, মাথায় আঘাত পাওয়ায় স্যার চিকিৎসা নিতে মেডিকেলে গেছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, আ জ ম নাছির উদ্দীন মাথায় আঘাত পেয়েছেন। তিনি এখন একটি ক্লিনিকে আছেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102