রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

আবারও মোহামেডানের সঙ্গে চুক্তি করলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

গতবারও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এবার সাকিবকে আবাহনীর জার্সিতে দেখার গুঞ্জন উঠলেও শোনা যায়, এই ঐতিহ্যবাহী ক্লাবেই থাকছেন তিনি।

শনিবার (৪ মার্চ) সকালে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিসের (সিসিডিএম) কার্যালয়ে এসে আনুষ্ঠানিকতা সারেন সাকিব। মোহামেডানের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। ফলে এবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ঐতিহ্যবাহী এ ক্লাবের হয়ে খেলবেন তিনি। আগেই ক্লাবটিতে স্বাক্ষর করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, শুভাগত হোম, সৌম্য সরকার, রনি তালুকদাররা।

গত কয়েক বছর থেকেই প্রিমিয়ার লিগে লড়াইটা জমিয়ে করতে পারে না মোহামেডান। ঘুরে দাঁড়াতে গত মৌসুম থেকেই ভালো দল গড়তে চেষ্টা করে আসছে তারা। এবারও বেশ দারুণ দল গড়েছে দলটি। তবে জাতীয় দলের খেলার জন্য পুরো আসরে পাওয়া যাবে না সাকিবসহ অনেককেই।

আগামী ১৫ই মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ঈদ উল ফিতরের আগ পর্যন্ত চলবে ডিপিএলের গ্রুপ পর্বের খেলা। ঈদের ছুটি শেষে ফের শুরু হবে সুপার লিগ পর্ব।

এবারের ডিপিএলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও বিকেএসপিতে অনুষ্ঠিত হবে অধিকাংশ ম্যাচ। বিকল্প ভেন্যু রাখা হয়েছে নারায়নগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামকে।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের দল: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, শুভাগত হোম, সৌম্য সরকার, রনি তালুকদার, আব্দুল মজিদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102