শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে ঢাকায় ফিরেছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটে করে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ। তাকে ফুল দিয়ে স্বাগত জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এর আগে গত বুধবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ওবায়দুল কাদের সিঙ্গাপুর যান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102