রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

জাপানের সঙ্গে বিএসএমএমইউয়ের সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

জাপানের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেল্থ অ্যান্ড ওয়েলফেয়ারের সঙ্গে (আইইউএইচডব্লিইউ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কার্যকর অবদান রাখার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে আজ শুক্রবার (৩ মার্চ) সকালে বিএসএমএমইউয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।

বৃস্পতিবার জাপানের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও আইইউএইচডব্লিইউয়ের পক্ষে প্রফেসর টোমোহিকো ইউসুই এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সমঝোতা চুক্তির ফলে, ভবিষ্যতে স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বাস্থ্য পরিসেবা দেয়া এই দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হলো। চুক্তির ফলে এই দুই প্রতিষ্ঠানের অধীভুক্ত স্বাস্থ্যশিক্ষা, সেবা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সঙ্গে মানবসম্পদ বিনিময় করার পাশাপাশি প্রশিক্ষণ নিতে পারবে। পারস্পরিক সহযোগিতামূলক গবেষণা নিয়ে আলোচনা, সিম্পোজিয়াম ইত্যাদি ক্ষেত্রে বিএসএমএমইউয়ের স্বাস্থ্যকর্মীরা পেশাদার, মেডিকেল ও নার্সিংয়ের শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠতে পারবে। গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য ও উপকরণ উভয় প্রতিষ্ঠানের গবেষকরা বিনিময়ও করতে পারবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102