রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

দ্বিতীয় ওয়ানডে

বাংলাদেশকে ১৩২ রানে হারিয়েছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

দ্বিতীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ১৩২ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের দেয়া ৩২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। শেষ ৩২ বল বাকি থাকতে ১৯৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

৩২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে সাজঘরে ফিরে যান লিটন দাস। এরপরের বলে ক্রিজে এসেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান নাজমুল শান্ত। হ্যাটট্রিকের আশা জাগালেও হ্যাটট্রিক করতে পারেননি স্যাম কুরান। এরপর ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানে কুরান। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মুশফিককে সাজঘরে ফেরান।

এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। তামিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাকিব। দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। দু’জন মিলে অর্ধশত রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। তবে দলীয় ৮৮ রানে আউট হলে ৭৯ রানের জুটি ভাঙ্গে। ৬৫ বলে ৩৫ রান করে মইন আলির বলে উড়িয়ে মারতে গিয়ে ভিন্সের হাতে ধরা পড়েন তামিম। তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে ৬০ বলে নিজের অর্ধশতক পূরণ করেন সাকিব।

মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাকিব। তবে দলীয় ১২২ রানে ৬৯ বলে ৫৮ রান করে সাজঘরে ফিরে যান সাকিব। সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন আফিফ হোসেন। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে খেলতে থাকেন মাহমুদুল্লাহ। তবে দলীয় ১৬০ রানে ৩৩ বলে ২৩ রান করে আউট হন আফিফ। এরপর ক্রিজে আসেন মেহেদী মিরাজ। আফিফের পর পরই আউট হয়ে সাজঘরে ফিরে যান মাহমুদুল্লাহ। দলীয় ১৬৭ রানে ৪৯ বলে ৩২ রান করে ফিরে যান মাহমুদুল্লাহ।

মাহমুদুল্লাহ পর দলীয় ১৮৪ রানে ১৪ বলে ৭ রান করে আউট হন মেহেদী মিরাজ। এরপর দলীয় ১৯৪ রানে তাসকিন ও তাইজুল আউট হলে ১৯৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102