শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪৪৭ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে সিলেটে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।সিলেট আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সকাল সোয়া ৯টায় সিলেট অঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের লখিপুরে। এ কারণে সিলেটে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট ছাড়াও রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়। দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, পাবনা, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর আগে গত ২৯ মে থেকে ৭ জুনের মধ্যে সিলেটে গত ১০দিনের ব্যবধানে ৯ দফায় ভূমিকম্প অনুভূত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102