সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

ইরাক সফরে জাতিসংঘ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

ইরাক সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রথম সফরে মঙ্গলবার ইরাকে পৌঁছেন তিনি। দেশটিতে টানা রাজনৈতিক সঙ্কটের পর ‘সংহতি’ প্রকাশ করতে তিনি এ সফরে গেলেন। খবর এএফপির।

গুতেরেস বলেন, তিনি ইরাকের জনগণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সাথে সংহতি প্রকাশ করতে চান। এ সংহতির অর্থ জাতিসংঘ এই দেশের প্রতিষ্ঠানগুলোর একত্রীকরণকে সমর্থন দিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, তিনি দৃঢ়তার সাথে বলতে চান যে, ইরাকিরা এখনও যে অসুবিধা এবং চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হবে তা একটি উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে কাটিয়ে উঠতে সক্ষম হবে।

সফরে গুতেরেসের দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানির পাশাপাশি নারী ও যুব অধিকার গ্রুপের প্রতিনিধিদের সাথে দেখা করার কথা রয়েছে।

বৃহস্পতিবার তিনি ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রতিনিধিদের সাথে দেখা করতে ইরবিলে যাওয়ার আগে দেশটির উত্তরে বাস্তুচ্যুতদের একটি ক্যাম্প পরিদর্শন করবেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102