মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

লালপুরে প্রধানমন্ত্রীর উপহার,খাদ্য সামগ্রী পেল ১শত ৪০ জন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪১৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, নাটোর: বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তার খাদ্য সামগ্রী পেল নাটোরের লালপুরে ১শ ৪০ জন।বুধবার(০৭ জুলাই) দুপুরে লালপুর উপজেলা পরিষদের মিলানায়তনে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাপিত ও চায়ের দোকানিদের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেন। এ সময় লালপুর উপজেলার নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত)শাম্মী আক্তার এর সভাপতিত্বে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি,নাটোর জেলা পরিষদের সদস্য বদিউর রহমান বদর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি উপস্থিত ছিলেন।এ সময় নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ জানান,করোনা সংক্রমণ রোধে সারা দেশব্যাপী কঠোর লকডাউন চলছে।

এই অবস্থায় প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা খাদ্য সামাগ্রী জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কর্মহীন ও অসহায় মানুষের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়াও বিধিনিষেধ আরোপ ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকল মানুষকে আহ্বান জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102