মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে

হুয়াওয়ে’র চারটি পুরস্কার অর্জন

ইউ কে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন
বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক উদ্ভাবন নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। যার ধারাবাহিকতায়, বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৩ -এ সম্মানজনক চারটি পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি। হুয়াওয়ে এমডব্লিউসি’তে গ্লোমো’র ‘বেস্ট মোবাইল ইনোভেশন ফর ইমার্জিং মার্কেটস’, ‘ফাইভজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ’, বেস্ট মোবাইল টেকনোলজি ব্রেকথ্রু’ এবং ‘বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার’ পুরস্কার অর্জন করেছে।
হুয়াওয়ে এর পরিবেশবান্ধব, সহজ ও সম্প্রসারণশীল রুরাললিঙ্ক উদ্যোগের জন্য জিএসএমএ’র কাছ থেকে গ্লোমো’র ‘বেস্ট মোবাইল ইনোভেশন ফর ইমার্জিং মার্কেটস’ পুরস্কার পেয়েছে। উদ্ভাবন ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে সিনারিও-ভিত্তিক নেটওয়ার্ক সমাধানে হুয়াওয়ের কাজের স্বীকৃতি স্বরূপ হুয়াওয়েকে এ পুরস্কার প্রদান করা হয়। অন্যদিকে, জিএসএমএ’র ফাইভজি হাবের সাথে গ্লোমো’র ‘ফাইভজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ’ পুরস্কার অর্জন করে হুয়াওয়ে, মিডিয়া ও চায়না মোবাইল।
সম্পূর্ণরূপে ফাইভজি দ্বারা সংযুক্ত খাতসংশ্লিষ্ট সবচেয়ে বড় প্রকল্পের জন্য এ স্বীকৃতি দেয়া হয়। হুয়াওয়ে এর এফডিডি বিমফর্মিং সিরিজের জন্য জিএসএমএ গ্লোমো ‘বেস্ট মোবাইল টেকনোলজি ব্রেকথ্রু’ পুরস্কার অর্জন করে। এ অ্যাওয়ার্ড বিশ্বব্যাপী মানসম্পন্ন আলট্রা-ওয়াইডব্যান্ড, প্রিসাইস মাল্টি-অ্যান্টেনা বিমফর্মিং ও গ্রীন ডেভেলপমেন্টে হুয়াওয়ের প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ। এছাড়াও, নিজেদের উদ্ভাবনী পণ্যের মাধ্যমে আরও কার্যকরী ফাইভজি নেটওয়ার্ক নির্মাণের মাধ্যমে ম্যাসিভ- এমআইএমও -(মাল্টিপল-ইনপুট মাল্টিপল-আউটপুট) এ যুগান্তকারী পরিবর্তন আনতে ভূমিকা রাখার জন্য স্বীকৃতিসরূপ হুয়াওয়ের মেটাএএইউ সিরিজের জন্য প্রতিষ্ঠানটিকে জিএসএমএ’র গ্লোমো’র ‘বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার’ পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, স্পেনের বার্সেলোনায় গত ২৭ ফেব্রুয়ারি (সোমবার) থেকে অনুষ্ঠিত হচ্ছে এমডব্লিউসি বার্সেলোনা ২০২৩, যা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। কানেক্টিভিটি সংশ্লিষ্টক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন এমডব্লিউসি। এ আয়োজনে বৈশ্বিক বিভিন্ন অপারেটর, বিশেষজ্ঞ ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের সাথে নিয়ে হুয়াওয়ে এর পণ্য প্রদর্শনের পাশাপাশি কানেক্টিভিটির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102