রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ঠাকুরগাঁওয়ে

পুলিশ মেমোরিয়াল ডে পালিত

ঠাকুরগঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা ও জনগনের জানমাল রক্ষার মতো ঝুকিপূর্ণ দায়িত্বপালন করে থাকেন পুলিশ সদস্যরা। দেশের যেকোনো প্রোয়োজনে ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও কুন্ঠাবোধ করেন না তাঁরা। কর্তব্য পালনকালে প্রতিবছর অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হন। তাদের আত্মত্যাগের মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের। বাংলাদেশ পুলিশ ২০১৭ সালের ১ মার্চ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরনে পুলিশ মেমোরিয়াল ডে পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (০১ মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে ঠাকুরগাঁও জেলার পুলিশ লাইন্স মাঠে নির্মিত পুলিশ স্মৃতিস্তম্ভে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধায় জেলা পুলিশের পক্ষে পুস্পস্তবক অর্পণ,দোয়া মোনাজাত ও উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরনে আলোচনা সভা ও পরিবারবর্গকে সম্মাননা প্রদান করেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশ সুপার ঠাকুরগাঁও।

এ সময়  উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসির উদ্দিন যুবায়ের,কমান্ড্যান্ট (এসপি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,ঠাকুরগাঁও, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); সহকারি পুলিশ সুপার,সিআইডি; সহকারি পুলিশ সুপার (পিবিআই) এছাড়াও ঠাকুরগাঁওসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ এবং জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102