সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

ফারিয়ার বিয়ে ভেঙে গেল

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

২০২০ সালের ২১ মার্চ রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল করেছিলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। করোনা মহামারি ছিল বলে তখন তিনি জানিয়েছিলেন, মহামারি কেটে গেলে ধুমধাম করে বিয়ে আনুষ্ঠানিকতা করবেন।

তবে আড়াই বছর পর বিচ্ছেদের কথা জানালেন ফারিয়া। অর্থাৎ রনির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন না ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই।

ফেসবুক পোস্টে এই নায়িকা লেখেন, ‘আমার ভক্ত ও শুভাকাঙ্খীদের একটা কথা বলতে চাই, তিন বছর আগে আজকের এই দিনে আমরা আমাদের আংটি বদলের ঘোষণা দিয়েছিলাম। অনেক বাধা ও চিন্তার পরে রনি এবং আমি ৯ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।

ফারিয়া আরও লিখেছেন, ‘আমাদের মধ্যে এত সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়ার জন্য আমারা নিজেরদের অনেক ভাগ্যবান মনে করি। বিষয়টি সবসময় আমাদের জীবনের অংশ হয়ে থাকবে। এই কঠিন সময়েও যেন আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করেন ভক্তদের প্রতি এমন অনুরোধ থাকবে।

রনিকে বিয়ে করছেন বিষয়টি আজ প্রকাশ্যে আনলেও শোবিজে এমন গুঞ্জন বহুদিনের। আর এ বিষয়ে ফারিয়ার উত্তর ছিল, ‘সময় হলেই সব জানাব।

সে খরবটিই আজ প্রকাশ্যে আনলেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। ফারিয়ার দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102