রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

চিকিৎসক গণবদলি : আদেশে ‘জটিলতা’ থাকলে স্থগিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ‌ রিপোর্টার, ঢাকা: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদের কারো সংযুক্তি আদেশ বাস্তবায়নে জটিলতা থাকলে স্থগিতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ পার-১ অধিশাখার উপ-সচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদের করো সংযুক্তি আদেশ বাস্তবায়ন জটিলতা নিদর্শন প্রসঙ্গে’ শীর্ষক চিঠিতে বলা হয় স্বাস্থ্য সেবা বিভাগের গত ৪ ও ৫ জুলাই তারিখে বিভিন্ন সড়কে করোনা রোগীদের সেবা প্রদানের জন্য সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের চিকিৎসকদের বিভিন্ন পর্যায়ের হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়।তথ্যগত অপ্রতুলতার কারণে সংযুক্তি আদেশ সমূহে আরটি-পিসিআর ল্যাবরেটরিসহ অন্যান্য কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক, করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক এবং মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের একমাত্র চিকিৎসক যিনি শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এমন চিকিৎসকদের পদায়ন হয়ে থাকতে পারে।এছাড়া চিকিৎসকদের বর্তমান কর্মস্থলের বিষয়ে তথ্যগত ভুল থাকার কারণে কোনো কোনো ক্ষেত্রে আদেশ ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে। বর্ণিত কারণে সংযুক্তি আদেশ বাস্তবায়নে জটিলতা থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের আদেশ বাস্তবায়ন স্থগিত রেখে আগামী ৮ জুলাইয়ের মধ্যে সুস্পষ্ট কারণ উল্লেখ করে তাদের তালিকা এ বিভাগের পার-১ অধি শাখার ই-মেইল প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়।এর আগে, সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৬ পৃষ্ঠার পৃথক প্রজ্ঞাপনে প্রায় দেড় থেকে দুই হাজার মেডিকেল কলেজের শিক্ষককে বিভিন্ন মেডিকেল কলেজ, সদর ও উপজেলা হাসপাতালে সংযুক্তিতে বদলি করা হয়। আদেশে যাদের বদলি বা পদায়ন করা হয়েছে, তাদের মধ্যে এমন কয়েকজনের নাম রয়েছে, যারা অনেক আগেই সরকারি চাকরি থেকে অবসরে গেছেন। আবার কেউ কেউ মারাও গেছেন। তাদের সেই তালিকা সংশোধন করতেই এই নির্দেশনা জারি হয়েছে বলে জানা গেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102