

ইউকে বিডি টিভি.কম- অনলাইন পোর্টালে মেসার্স সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মো. শাজাহান কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয়ে এডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান গত ২০ ফেব্রুয়ারি প্রেরিত লিগ্যাল নোটিশে মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন……………
আমার মোয়াক্কেল মেসার্স সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মো.শাজাহান কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয়ে তার দেওয়া তথ্য মতে ঘটনা সম্পর্কে অবগত হয়ে আপনি নোটিশ গ্রহিতাকে এই মর্মে অবগত ও অনুরোধ করছি যে
আমার মোয়াক্কেল মো: শাজাহান একজন উচ্চশিক্ষিত, সামাজিক ন্যায় পরায়ণ, ধার্মিক, বিশিষ্ট সমাজ সেবক, গরিব মেহনতী ও দুঃস্থ মানুষের অন্তিম বন্ধু ও বিশিষ্ট স্বনাম ব্যবসায়িক ব্যক্তি বটে এবং তিনি দীর্ঘদিন যাবৎ মেসার্স সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং আপনি নোটিশ গ্রহিতাগণ ‘ইউকে বিডি টিভি.কম’ অনলাইন পোর্টালে এর চেয়ারম্যান, চীফ এডিটর, এডিটর, এক্সিকিউটিভ এডিটর, নিউজ এডিটর, সাব নিউজ এডিটর, মহোদয় বটে।
আপনি নোটিশ গ্রহীতাগণ ‘ইউকে বিডি টিভি.কম’ অনলাইন পোর্টালে গত ১৮ ফেব্রুয়ারি ‘মাফিয়া ডন শাহজাহানের দেশে বিদেশে ১৮টি বাড়ি ও আলিশান গাড়ি ‘ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত সংবাদে আমার মোয়াক্কেলের নামে এবং তার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেসার্স সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, তথ্যবিহীন, উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলক ও প্রতিপক্ষ কর্তৃক প্ররোচিত হয়ে উপঢৌকন গ্রহণ করে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ অপ-প্রচারের মাধ্যমে আমার মোয়াক্কেল ও তার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে হেয়-প্রতিপন্ন করে আমার মোয়াক্কেলের পারিবারিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম নষ্ট করে অত্র নোটিশ দাতাকে ব্যক্তিগতভাবে, বন্ধু-বান্ধবের নিকট, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং সমাজ ও দেশের সাধারণ মানুষের কাছে হেনস্থা করে মানহানি করেছেন, যার আর্থিক মানদন্ড ৫০,০০,০০,০০/-( পঞ্চাশ কোটি) টাকার সমপরিমাণ হবে।
আপনি নোটিশ গ্রহীতাগণ অবিমৃষ্যকারী ও অসৌজন্যমূলক ফায়দা অবলম্বন করে বিগত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত ও প্রচারিত ভুয়া ও মিথ্যা তথ্যে ঠাসা উদ্দেশ্যমূলক বিভ্রান্ত সৃষ্টিকারী সংবাদ ‘ইউকেবিডি টিভি’ অনলাইন পোর্টালে পরিবেশিত, প্রকাশিত ও প্রচারিত হওয়ার জন্য উক্ত অনলাইন পোর্টালে এর চেয়ারম্যান, চীফ এডিটর, এডিটর, এক্সিকিউটিভ এডিটর, নিউজ এডিটর, সাব-নিউজ এডিটর হিসাবে আপনারা তার দায় এড়াতে পারেন না এবং আপনাদের জ্ঞাতাসারেই অনুরূপ কার্য সংঘটিত হয়েছে এবং অনুরূপ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের সকল দায়িত্ব আপনাদের বহন করতে হবে।
আপনি নোটিশ গ্রহীতাগণকে অত্র লিগ্যাল নোটিশ দ্বারা এই মর্মে অবগত ও অনুরোধ করিতেছি যে, আপনাদের স্বত্বাধিকারী ‘ইউকে বিডি টিভি.কম’ অনলাইন পোর্টালে গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত ও প্রচারিত সংবাদ ‘মাফিয়া ডন শাহজাহানের দেশে বিদেশে ১৮টি বাড়ি ও আলিশান গাড়ি ‘ শিরোনামে সংবাদ খানা বিয়োজন, প্রত্যাহার করে ও তার প্রতিবাদ প্রচারিত ও পরিবেশন করে আগামী ৭ (সাত) দিনের মধ্যে লিখিতভাবে তাহার সন্তুষ্টজনক জবাব প্রদান করবেন। অন্যথায় আমার মোয়াক্কেল আপনাদের বিরুদ্ধে ৫০,০০,০০,০০(পঞ্চাশ কোটি) টাকার মানহানী করার জন্য আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন, যার সকল দায়-দায়িত্ব আপনাদের উপর বর্তাইবে।
প্রতিবেদকের বক্তব্য
সাম্প্রতিকালে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও আমাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হয় । বিশেষ করে রিপোর্টে অভিযুক্ত মো. শাজাহানের মোবাইল ফোনে নেয়া বক্তব্য প্রকাশিত হয়েছিল। উল্লেখ্য, সংবাদটি শুধু অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। কিন্তু ইউটিউব চ্যানেলে প্রচারিত বিষয়টি সঠিক নয়।
নিউজ /এমএসএম