সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

আর্জেন্টিনা যেতে ভিসা লাগবে না যাদের

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি সই ক‌রে‌ছে বাংলা‌দেশ ও আর্জেন্টিনা। ‌এর ফলে ভিসা ছাড়াই আর্জেন্টিনা যেতে পারবেন অফিসিয়াল পাসপোর্টধারী ও কূটনীতিকরা। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো নিজ নিজ দে‌শের প‌ক্ষে এ চু‌ক্তিতে স্বাক্ষর ক‌রেন।

এ সময় দুই দেশের মধ্যে ফুটবল সংক্রান্ত আরেক‌টি চু‌ক্তি সই হয়েছে। এ ছাড়া দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমাঝোতা একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

অন্যদিকে, দীর্ঘ ৪৫ বছর পর ঢাকায় পুনরায় দূতাবাস চালু ক‌রে‌ছে আর্জেন্টিনা।  আজ বিকেলে রাজধানীর বনানীতে আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন করা হয়।

এর আগে তিন দিনের সফরে আজ সকালে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল মঙ্গলবার আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। একই দিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কাল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন সান্তিয়াগো। ওইদিন বিকেলে সান্তিয়াগো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পর অনূর্ধ্ব–১৪ ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন তিনি।

এর বাইরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বিজনেস টু বিজনেস বৈঠকে উপস্থিত থাকবেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102