রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ফল ও সবজির তীব্র সংকটে যুক্তরাজ্য

যুক্তরাজ্য প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

ফল ও সবজির তীব্র সংকটে পড়েছে যুক্তরাজ্য। একসঙ্গে বেশি পরিমাণ সবজি কিনতে বারণ করা হচ্ছে ব্রিটেনজুড়েই। সংকট তীব্র হয়েছে টমেটো ও শসার ক্ষেত্রে। সম্প্রতি এমনটাই জানিয়েছে ব্রিটেনের ন্যাশনাল ফারমার্স ইউনিয়ন (এনএফইউ)।

ইউরোপ ও আফ্রিকায় চলমান বৈরী আবহাওয়ার কারণে এসব অঞ্চল থেকে যুক্তরাজ্যে কিছু ফল ও সবজি আসা কমে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবেও সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। এ ছাড়া বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় নেদারল্যান্ডসের চাষিরা গ্রিনহাউসে চাষাবাদ করতে হিমশিম খাচ্ছেন। সেখান থেকেও সরবরাহ কম হচ্ছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত বুধবার যুক্তরাজ্যে টেসকো, আসডা, মরিসনস ও আলডির মতো বড় বড় সুপারশপগুলো নির্দিষ্ট কিছু সবজি ও ফল কেনার ক্ষেত্রে সংখ্যা নির্ধারণ করে দিয়েছে।

টেসকো এবং আলডি ঘোষণা করেছে, একজন ক্রেতা একবারে তিনটির বেশি টমেটো, মরিচ ও শসা কিনতে পারবেন না। আসডা কর্তৃপক্ষ বলেছে, তিনটির বেশি লেটুস, সালাদ ব্যাগ, ব্রকলি, ফুলকপি ও রাস্পবেরি কেনা যাবে না। আর মরিসনস কর্তৃপক্ষ বলেছে, একজন ক্রেতা দুটির বেশি টমেটো, শসা, লেটুস কিংবা গোলমরিচ কিনতে পারবেন না।

পরিবেশমন্ত্রী জনগণকে পেঁয়াজ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে বর্তমানে কমে এসেছে পেঁয়াজ সরবরাহও। এর মধ্যে বেশকিছু সুপারমার্কেট থেকে পেঁয়াজের ঘাটতির খবর প্রকাশিত হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102