বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

ইউক্রেনের প্রেসিডেন্ট

সামরিক কমান্ডারকে বরখাস্তের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

শীর্ষ সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বরখাস্ত হওয়া ওই সেনা কর্মকর্তা ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত ছিলেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন জেলেনস্কি। তবে কী কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে সে বিষয়ে ব্যাখ্যা দেননি তিনি। বরখাস্ত হওয়া ওই সামরিক কর্মকর্তা হলেন মেজর জেনারেল এডুয়ার্ড মোস্কালিয়েভ। খবর এনডিটিভির।

ডনবাস অঞ্চলে ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। রবিবার জারি করা এক লাইনের ডিক্রিতে ডনবাস অঞ্চলে যুদ্ধরত ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে এডুয়ার্ড মোস্কালিয়েভকে বরখাস্তের ঘোষণা দেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102