শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে পূর্ণমিলনী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

‘ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি, মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি’ তারই দৃষ্টান্ত হয়ে নব দিগন্তে ৫০ বছর পূর্তিতে ডগাইর রুস্তম আলী স্কুলের চেনা-অচেনা মুখ, জানা অজানা সেই হারিয়ে যাওয়া শিক্ষক এবং সহপাঠীর মাঝে দেখা মিলল মিলন মেলায়।

শনিবার দিনব্যাপী ডেমরার ৬৬নং ওয়ার্ডের অর্ন্তগত ডগাইর রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনুরুল ইসলাম মনু এমপি।

দিনভর হাসিখুশিতে সকলের সঙ্গে তিনিও আনন্দগণ পরিবেশে মেতে উঠেন আড্ডা আর খেলাধূলায়। সরজমিনে দেখা যায়, কচিকাঁচা শিক্ষার্থীদের সাথে কাটিয়ে আসা দিনগুলো, শিক্ষা জীবনে কাটানো সেই দিনগুলো, হারিয়ে যাওয়া বন্ধুদের দুষ্টুমিগুলো এবং স্মৃতি বিজড়িত সেই শৈশবকাল মনে পড়ে গেলো বার বার।

প্রাক্তন শিক্ষকদের কাছ থেকে পাওয়া স্নেহ, শাসনের ভেতর লুকিয়ে থাকা ভালবাসা ও মায়া মমতা এবং বিদ্যালয়ে শিক্ষকদের নানান অবদান যেন অমূল্য স্মৃতি। ছাত্র ও শিক্ষকদের ৫০ বছরে জমিয়ে রাখা মনের অনুভূতি প্রকাশের মধ্যে দিয়ে দিনটি হয়ে উাঠল আবেগঘন পরিবেশে।

জনতা ব্যাংকের এজিএম সাহাবউদ্দিন সাউদের সভাপতিত্বে পূর্ণ মিলনী উৎসবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কপোরেশন ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিন সাউদ, ডগাইর রুস্তম আলী স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন সাউদ, জনতা ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক আনিসুর রহমান, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া,প্রাক্তন ছাত্রী মোসা: মাহমুদা পারভীন, ডগাইর রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ৬৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল ভূইঁয়াসহ বিদ্যালয়ের প্রাক্তন ও সাবেক শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102