বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

নাটোরের লালপুরে অসহায় নাপিত ও চা স্টল ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, নাটোর: করোনা কালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নাটোরের লালপুর উপজেলার লালপুর বাজারের ১শত জন ক্ষতিগ্রস্ত অসহায় নাপিত ও চা স্টল ব্যবসায়ীদের মাঝে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সূত্রে জানা গেছে, মঙ্গলবার(৬ জুলাই-২০২১)বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়(বিএ সংযোজিত)মাঠে লালপুর বাজারের ১শত জন নাপিত ও চা স্টল ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার।এ সময় লালপুর উপজেলার একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, লালপুর বাজার বণিক সমিতির সভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল,পরিচালক মাজদার হোসেন,আলতাব হোসেন কুটি,আলাউদ্দিন আলাল, লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (বিএম সংযোজিত)ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাজা শামীম ইলিয়াস হোসেন,ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ, গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।খাদ্য সামগ্রী বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার অত্র প্রতিষ্ঠান চত্ত্বরে অপরাজিতা ফুল গাছের চারা রোপন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102