রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি

বিএনপির জন্ম হয়েছে অবৈধভাবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি একটি অবৈধ দল, তাদের জন্মই হয়েছে অবৈধভাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার মো. আব্দুস সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি একটি অবৈধ দল। তাদের জন্মই হয়েছে অবৈধভাবে। তারা সন্ত্রাস, জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দেয়। বিএনপি নির্বাচনের আগে সবসময় চেষ্টা করে পরিস্থিতি ঘোলাটে করে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, যারা দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়ে ছিলেন এবং যারা ক্ষমা চেয়েছেন তাদের দল থেকে ক্ষমা ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবে কিনা তা মনোনয়ন বোর্ড ঠিক করবে।

এরপর আরও ৫টি বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102