রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

দিনকাল বন্ধে যুক্তরাষ্ট্র সহ ৯ দেশের উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

দৈনিক দিনকাল বন্ধে বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। শুক্রবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস নিজেদের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করেছে।

এতে লেখা হয়েছে: আমরা, বাংলাদেশস্থ মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)-এর নিম্নস্বাক্ষরিত সদস্যরা, দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন (প্রকাশ ও মুদ্রণের অনুমোদন) বাতিল করার যে সিদ্ধান্ত বাংলাদেশ সরকার সাম্প্রতিক সময়ে নিয়েছে সে ব্যাপারে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। গণতন্ত্রের স্বচ্ছতার ক্ষেত্রে স্বাধীন সংবাদপত্র ও বাকস্বাধীনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

স্বাক্ষরকারী সদস্যবৃন্দ: অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, সম্প্রতি বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা দেশগুলোর জোট মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক ইনিশিয়েটিভ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। গত ৯ ফেব্রুয়রি ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক ইনিশিয়েটিভ ঢাকায় নিজেদের কাজ শুরু করে। ২০১৯ সালের জুলাই মাসে গঠিত এমএফসির বর্তমান সদস্য অংখ্যা সংখ্যা ৫১ হলেও বাংলাদেশ এখনও এর সদস্য নয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102