রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

শীত শেষ হতে না হতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা, মিরপুর, ধানমন্ডিসহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

এদিন সন্ধ্যার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও ঝুম বৃষ্টি হচ্ছে। এতে ঘুরতে বের হওয়া মানুষজন ভোগান্তিতে পড়েন।

উত্তরা থেকে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুয়েল রানা বলেন, ‘বন্ধুদের নিয়ে ছুটির দিনে ঘুরতে বের হয়েছি। আকাশ পরিষ্কার থাকায় ছাতা নিয়ে বের হওয়া হয়নি। কিন্তু রাত ৯টার দিকে হঠাৎ বৃষ্টিতে আটকা পড়েছি।

ধানমন্ডিতে ব্যক্তিগত কাজে বের হয়ে আটকা পড়েন মাহবুব সরকার। তিনি বলেন, ‘ফার্মগেটে আমার বাসা। একটু কাজে সন্ধ্যার পর বের হয়েছিলাম। কিন্তু ধানমন্ডিতে পৌঁছানোর পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে ভোগান্তিতে পড়ে যাই।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী দুদিন রাতের তাপমাত্রা কমতে পারে।

শুক্রবার দিনাজপুরে দেশের সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সাতক্ষীরা ও সিলেটে অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় শনিবার (২৫ ফেব্রুয়ারি) সূর্যোদয় ভোর ৬টা ২৫ মিনিটে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102