বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

দক্ষিণ অফ্রিকায় সড়ক দূর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে এক সড়ক দুর্ঘটনায় ৫ জন প্রবাসি বাংলাদেশি নিহত হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, বাংলাদেশিরা জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির চারজনের বাড়িই ফেনী জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102