রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ২৩ সদস্যের দল শুক্রবার সকালে বাংলাদেশে পা রাখেন। এর আগে গতকাল ঢাকায় এসেছিলেন পেসার সাকিব মাহমুদ। সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এলো থ্রি লায়নরা।

বিমানবন্দর থেকে জস বাটলাররা সরাসরি টিম হোটেলে চলে যান। আগামীকাল থেকে মিরপুরে ইংলিশ ক্রিকেট দলের অনুশীলনের কথা রয়েছে। আজ তারা বিশ্রাম করেই কাটাবেন। শুধু টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা ৬ মার্চের মধ্যে ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানা গেছে।

No description available.

১ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। একদিন বাদেই ৩ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডে। প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। একই মাঠে ৯ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১২ ও ১৪ মার্চ শেষ দুটি ম্যাচ হবে মিরপুরে।

এই সিরিজে প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রি। ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়, আর টি-টোয়েন্টি ম্যাচ হবে বিকেল ৩টায়।

ওয়ানডে সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও উভয় দল ইতোমধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।

No description available.

বাংলাদেশ সফরের সঙ্গে পাকিস্তান সুপার লিগ সাংঘর্ষিক হওয়া এবং ইনজুরির কারণে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না ইংল্যান্ড। পিএসএল খেলতে বাংলাদেশে আসছেন না দুরন্ত ফর্মে থাকা অ্যালেক্স হেলস। দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি মাতানো উইল জ্যাকসও থাকছেন না একই কারণে। এছাড়া স্যাম বিলিংস, লিয়াম ডউসন এই সফর থেকে সরে দাঁড়িয়েছেন। ইনজুরির কারণে জায়গা হয়নি জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনের।

No description available.

ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102